দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবারই জনগণের পাশে দাঁড়ায়: আমান

দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবারই জনগণের পাশে দাঁড়ায়: আমান

ফন্ট সাইজ:

 ঢাকা-২ আসনের এমপি আমানউল্লাহ আমান বলেছেন- দেশের ক্রান্তিকালীন সময়ে একমাত্র জিয়া পরিবারই জনগণের পাশে দাঁড়ায়। ১৯৭১ সালে ২৫শে মার্চ গভীর রাতে পাকহানাদার বাহিনী রাজধানী ঢাকাসহ সারা দেশে যখন হামলা চালায় তখন মেজর জিয়া চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার মাধ্যমে দেশের দামাল ছেলেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। গতকাল দুপুরে কেরানীগঞ্জের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাইমারি, হাইস্কুল ও কলেজের কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন- ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটানো হয়। সর্বশেষ ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। জনগণ তাদের ভোটাধিকার ফেরত পেয়েছে। কিন্তু গত ১৭ বছরে ভোট দিতে পারেনি। আমানউল্লাহ আমান বলেন- বেগম খালেদা জিয়াই দেশে নারী শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন ও নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন।

ঢাকা-২ আসনের এই এমপি বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর ইতিমধ্যেই অসহায়দের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। আগামীতে কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণ করবেন। দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবার খালকাটা কর্মসূচি শুরু হয়েছে। খালকাটা কর্মসূচি সফল হলে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হবে। আমান আরও বলেন- গণতন্ত্র আছে এবং ভবিষ্যতেও থাকবে। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলা মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন। এমপি-মন্ত্রী হলেও আমরা কিছুই নই। আমরা প্রকৃতপক্ষে জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে আমান বলেন- প্রতিদিন বাধ্যতামূলক স্কুলে জাতীয় সংগীত গাওয়ার ব্যবস্থা করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, সবার উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলীসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন