বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহণ কাঠামো শক্তিশালীকরণ (এজওচ) প্রকল্পের আওতায় পটুয়াখালীতে নারীর প্রতি নির্বাচনী সংহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণে এডভোকেসি সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ১০টায় পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটস্থ সিঙ্গাপুর টাওয়ারের কনফারেন্স রুমে জাতিসংঘের নির্বাচনী সহায়তা কর্মসূচির সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন, একশনএইড এর ব্যবস্থাপনায় আয়োজিত ‘ডেমোক্রেটিক রিফর্মস থ্রু ইনক্লুসিভ পার্টিসিপেশন ইন বাংলাদেশ (উজওচ)’ প্রকল্পের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহণ কাঠামো শক্তিশালীকরণ (এজওচ) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সভার উদ্বোধন করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুর রহমান। অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার এর সভাপতিত্বে সভায় প্রকল্পের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ওয়েভ ফাউন্ডের গ্রিপ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিপি আমেনা। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মো. আবু ইউসুফ, অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার, জেলা সমাজসেবা (রেজি.) কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, এসডিএ নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন, দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম, পটুয়াখালী মেডিকেল কলেজের এমও ডা. ইশরাত জাহান, সিপিবি সভাপতি মোতালেব মোল্লা, লতিফ স্কুলের সাবেক প্রধান শিক্ষক আ. রব মিয়া, সদর থানা পুলিশের এসআই তানজিলা আক্তার, ব্র্যাকের নেফাজ উদ্দিন, পটুয়াখালী ইয়ুথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, শুকতারার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম, সি.ডি.ডাব্লুই.সি.পি.ও নির্বাহী পরিচালক খাদিজা বেগম, ইউএনএফপিএ ফিল্ড অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।
সভার ম্যানেজমেন্টে ছিলেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ইসরাত জাহান পপি ও রাকিবুল আমিন। সভায় নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং দপ্তরের ২৫ জন কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
পটুয়াখালীতে নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
