সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরেকজন পালিয়ে যায়। পুলিশ জানায়, গত ১০ই এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার একটি দল উপজেলার বেহেলী ইউনিয়নের রাইঙ্গা নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেলিম আহমদের অস্থায়ী মুদির দোকানের পশ্চিম পাশ থেকে তাজুল ইসলাম সুজন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের সত্তার মিয়ার ছেলে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে সজিব দাস (২৫) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তিনি সাচনা এলাকার (শশ্মান ঘাট) অজেন দাসের ছেলে। পুলিশ আরও জানায়, আটককৃত আসামির কাছ থেকে উদ্ধার করা ৪ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কনস্টেবল শরীফ ও পারভেজ অংশ নেন। এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, এ ঘটনায় ১জন আটক করা হয়েছে। আটক ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ১, পলাতক ১
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
