সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৩) গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে এক কৃষক। পরে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি মানবজমিনকে জানান, মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায়, ওই কিশোরকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে ঘাস ক্ষেতে ফেলে গেছে। এ ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছেন বলে জানান।
সিরাজগঞ্জে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
