কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার দায়ে শামীম রেজা বা শামীম জাহাঙ্গীর (৫৫) নামে এক কথিত পীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ মুসল্লি ও এলাকাবাসী। এসময় তার আস্তানা বা দরবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের দেয়া পবিত্র কোরআন অবমাননাকর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে তার দরবার বা আস্তানায় হামলা চালায়। এসময় হামলাকারীরা শামীমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আস্তানায় আগুন জ্বালিয়ে দেয়। পরে শামীমের ভক্তরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, ভাইরাল ভিডিওটি তারা দেখেছেন। ভিডিওটি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। তারপর মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করলে হামলায় শামীম নিহত হন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। মরদেহ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

নূর মোহাম্মদ এরফান
২ মাস আগেএসব ভন্ড নাস্তিক ইসলাম বিদ্বেষী দের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি না হওয়ার কারণে মাঝে মাঝেই একেকটা নতুন গজায় আর সুখে থাকতে ভুতে কিলায়।