শিক্ষার্থীরা ভাবছে আগের মতো মব করলে, ফেসবুকে হা হা দিলেই আমি ঘাবড়ে যাবো—মোটেও না

শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা ভাবছে আগের মতো মব করলে, ফেসবুকে হা হা দিলেই আমি ঘাবড়ে যাবো—মোটেও না

ফন্ট সাইজ:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষার্থীরা ভাবছে আগের মতো মব করলে কিংবা ফেসবুকে হা হা রিয়্যাক্ট দিলেই বোধহয় আমি ঘাবড়ে যাবো; মোটেও না।’ শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুজব রটিয়েছে এবার পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয়া হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কেন ঘাড় ঘোরানো যাবে না? শিক্ষার্থীদের ঘাড় ঘোরাতে দেবো না এটা কি হয়, আপনারা ঘোরাননি? সবাই ঘুরিয়েছেন।’

‘এটা ধরতে কিন্তু সিসিক্যামেরা লাগাবো না।’ বলেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, ‘আমি তো কাউকে থ্রেট করিনি, শিক্ষার্থীদের কোনো দুশ্চিন্তা নেই। এখন তো সেই দিনও নেই যে হেলিকপ্টার নিয়ে ঘুরবো। কিন্তু তারা আমার পদত্যাগ চাইছে। আমি কেন পদত্যাগ করবো?’ ‘পদত্যাগ তো তখন করবো, যখন সুষ্ঠুভাবে পরীক্ষাটা আমি নিতে পারবো না।’ বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন