মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

ফন্ট সাইজ:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন ৭টি দেশের রাষ্ট্রদূত।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে ড. মঈন খানের বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়। কূটনৈতিক এ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত, বৃটিশ হাইকমিশনার ছাড়াও কয়েকটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এছাড়া দেশের তিনজন শীর্ষ শিল্পপতি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলরও অনুষ্ঠানে অংশ নেন।

জানা গেছে, বাংলাদেশের সার্বিক বিষয়, অর্থনীতি, বৈদেশিক কূটনৈতিক বিষয়, মধ্যপ্রাচ্য, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং দেশের গণতন্ত্র, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ।

এছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা, সুশাসন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন উপস্থিত কূটনীতিকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন