সুমনের হাত ধরেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস

ফন্ট সাইজ:

পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে শুক্রবার সকালে জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ পাস হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাকারিয়া তাহের সুমন বিলটি উত্থাপন করেন। ২০১১ সালের ১০ই জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার ১৫ বছর পর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হলো। এর মাধ্যমে কুমিল্লা নগরকে সুন্দর পরিচ্ছন্ন ও বাসযোগ্যভাবে আইন দিয়ে গড়ে তোলা হবে। তখন কুমিল্লা হবে দেশের অন্যতম পরিচ্ছন্ন আবাসিক শহর। আইনটি পাস হওয়ার পর পরিকল্পিতভাবে শহরকে ঢেলে সাজানো হবে। ইমারতসহ নানা স্থাপনা আইন মোতাবেক হবে। পর্যটন শিল্পের বিকাশ হবে। কুমিল্লা হবে পরিকল্পিত নগরী। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৬-কে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ বিল আকারে উপস্থাপন শেষে সংসদে পাস হলো। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, আমি কুমিল্লার বাসিন্দা। নিজ জেলার উন্নয়ন কর্তৃপক্ষ বিল মহান জাতীয় সংসদে উত্থাপন করতে পেরেছি। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ পাস হওয়ার মধ্যদিয়ে কুমিল্লাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। তিনি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন