বর্ষার রাজনীতিতে আসার প্রস্তুতি

বর্ষার রাজনীতিতে আসার প্রস্তুতি

ফন্ট সাইজ:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। কিছুদিন আগেই অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন বর্ষা। তবে তার স্বামী আভাস দিলেন, রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তার স্ত্রীর এমন ইচ্ছার কথা প্রকাশ করেন অনন্ত জলিল। তিনি জানান, বর্ষা দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন। তিনি বলেন, বর্ষা স্কুলব্যাগে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিতরণ করেন। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে। আমরা এর আগে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, তবে দেশসেবা করতে হলে কোনো না কোনো দলের প্ল্যাটফরম প্রয়োজন হয়।

রাজনীতিতে সততার গুরুত্ব বোঝাতে গিয়ে অনন্ত জলিল এনসিপি’র (জাতীয় নাগরিক কমিটি) নেতা হাসনাত আবদুল্লাহ’র প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, এনসিপি’র নেতা হাসনাত আবদুল্লাহ’র কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎপথে থেকেও তো নেতৃত্ব দেয়া যায়!

Naaz Islam

২ মাস আগে

সৎ পথে থেকে অনেকে রাজনীতিতে এসে অনেকে বেশীদিন টিকতে পারেন না !!

M J Hussain

২ মাস আগে

এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে প্রশস্ত কাঙ্গালের ধন চুরি।

মন্তব্য করুন