নাট্যদল বটতলা ‘খনা’ নাটকের শততম প্রদর্শনী উদ্যাপন করছে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক উৎসবের মধ্যদিয়ে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী এই উৎসব। গতকাল সকালে শিল্পী ও অ্যাক্টিভিস্ট অরূপ রাহীর পরিচালনায় ‘উদয়ভানু সঙ্গ’ অধিবেশনের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর আমন্ত্রিত শিল্পীদের যন্ত্রসংগীত সরোদ, বেহালা এবং গান পরিবেশনার আয়োজন উপভোগ করেছেন দর্শক-শ্রোতারা। আজ উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘খনা’র শততম প্রদর্শনী।
‘খনা’র শততম মঞ্চায়ন উৎসব
স্টাফ রিপোর্টার
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
