যুগ যুগ ধরে চলে আসছে প্রত্যন্ত অঞ্চলের পানির সংকটের চিত্র। একাধিকবার নলকূপ বা ডিপ টিউবওয়েল স্থাপন করা হলেও তাতেও মেলেনি পাহাড়ে পানি সংকটের সুরাহা। পানির জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে আসছে দুর্গম অঞ্চলের মানুষ। এবার পানি সংকট নিরসনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নিয়েছে বিকল্প ও আধুনিক প্রযুক্তি। যে প্রযুক্তির মাধ্যমে দূর হবে পানি সংকট আর এতে হতে পারে দুর্গম অঞ্চলের মানুষের জন্য টেকসই ও কার্যকর সমাধান। বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ জানিয়েছে, দুর্গম অঞ্চলগুলোতে র্যাম পাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। যে পাম্পের মাধ্যমে পানি সংকট দূর হবে। এই পাম্প পরিচালনা করতে প্রয়োজন হবে না বৈদ্যুতিক। যা প্রকৃতির মাধ্যমে ঝিরি বা ঝরনা থেকে মুহূর্তে পানি উঠে আসবে আর উঁচু গ্রামে গ্রামে সুপেয় পানি নিশ্চিত হবে। র্যাম পাম্প এটি সম্পূর্ণ বিদ্যুৎবিহীনভাবে কাজ করতে সক্ষম। যা পাহাড়ি ঢাল বেয়ে নিচের পানিকে স্বয়ংক্রিয়ভাবে উপরের বসতিগুলোতে পৌঁছে দিতে পারে। জানা গেছে, প্রাথমিকভাবে বান্দরবানের চিম্বুক, আলীকদম উপজেলার দুর্গম জনগোষ্ঠীর বসতি এবং থানচি উপজেলার প্রত্যন্ত পাড়াগুলোতে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। ইতিমধ্যে পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী মাসে প্রকল্পে একটি বিশেষজ্ঞ টিম সরজমিন স্থান পরিদর্শন করবেন। দুর্গম অঞ্চলের বাসিন্দারা জানিয়েছে, র্যাম পাম্পের সফল বাস্তবায়নের মাধ্যমে বহু বছরের পানির দুর্ভোগের অবসান ঘটবে। এবং দুর্গম পাহাড়ে গড়ে উঠবে স্বস্তির নতুন অধ্যায়। চিম্বুক ক্রামাদি পাড়ার কাইসাং ম্রো বলেন- পাড়া থেকে এক মাইল নিচে একটি ঝিরি আছে। বর্তমানে সেখানেও পানি নেই। পাহাড় ঘেমে ঘেমে জমা হওয়া পানি সংগ্রহ করে তা বাড়ি নিয়ে যেতে খুবই কষ্ট হয় আমাদের। এই পানি পান করছি পরিবারের সবাই। কিন্তু আমরা জানতে পারলাম পানি সমস্যার কারণে এবার র্যাম পাম্পের মাধ্যমে আমাদের উঁচু গ্রামগুলো পানি সরবরাহ করবে জনস্বাস্থ্য বিভাগ তাই আমরা খুশি। বান্দরবান জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানিয়েছেন- বিদ্যুৎ সুবিধার অভাবে হেম পাম্পগুলো কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছিল না। এই বাস্তবতায় আমরা র্যাম পাম্প প্রযুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি, যা সম্পূর্ণ বিদ্যুৎনির্ভরতা ছাড়াই পানি সরবরাহ করতে সক্ষম। তিনি আরও বলেন, আগামী মাসে রুমা, থানচি, আলীকদম উপজেলায় আপাতত তিনটি র্যাম পাম্পের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। আমরা বিশ্বাস করি, এটি শুধু পানির সংকট দূর করবে না, বরং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
বান্দরবান র্যাম পাম্প বদলে দিতে পারে দুর্গম গ্রামের পানি সমস্যা
বান্দরবান প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
