কেরানীগঞ্জে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ সদস্যের দ্বারা অবৈধভাবে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সামিউল ইসলাম তার লিখিত বক্তব্যে জানান, মডেল থানার হযরতপুর ইউনিয়নে চর আলগী মৌজায় তাদের পৈতৃক ও ক্রয়সূত্রে ৫৪ শতাংশ জমি রয়েছে। কিন্তু বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী দোসর চার পুলিশ সদস্য জোরপূর্বক তাদের ওই জমি অবৈধভাবে দখল করে আছে। জমির কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করলেও সমাধান হয়নি। এসময় তিনি আরও জানান, আমরা ওই জায়গা জমি তাদের ছেড়ে দিতে বললে উল্টো তারা পুলিশের ক্ষমতা দেখিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখলকারীদের জমি থেকে উচ্ছেদের জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের মো. নুরুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও মো. বিলাল হোসেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন