ফের ন্যাটোকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে ট্রাম্পের আহ্বানে সারা দিয়ে ইরান হামলায় যোগ দেয়নি ন্যাটোভূক্ত দেশগুলো। এতে ক্ষিপ্ত ট্রাম্প। ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন। যুদ্ধবিরতি হলেও ন্যাটোর উপর ক্ষোভ কমেনি তার। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেন, যখন আমাদের প্রয়োজন ন্যাটো তখন আমাদের পাশে ছিলো না। প্রয়োজনে ভবিষ্যতেও তারা পাশে থাকবে না। একইসঙ্গে তিনি গ্রীনল্যান্ড নিয়ে খোঁচা মারেন। বলেন, মনে রেখ গ্রীনল্যান্ড, ওই বড়, দুর্বলভাবে পরিচালিত বরফখন্ড।
কিছুদিন আগে ট্রাম্প গ্রীনল্যান্ডকে দখলের বাসনা জানান। এতে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়ন দেখা দেয়। ট্রাম্প হুমকি দিয়ে বলেন তিনি ন্যাটো থেকে বের হয়ে যেতে পারেন। যদিও কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প চাইলেই ন্যাটো থেকে বের হয়ে যেতে পারবেন না। তবে তিনি চাইলে তহবিল আটকে দিয়ে, কর্মকর্তাদের সরিয়ে এনে জোটকে দুর্বল করে দিতে পারেন।
সূত্র: সিএনএন
ফের ন্যাটোকে কটাক্ষ ট্রাম্পের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ৬ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
