বিশ্বকাপ শুরুর আগেই আনচেলোত্তির সঙ্গে ৪ বছরের চুক্তি ব্রাজিলের

বিশ্বকাপ শুরুর আগেই আনচেলোত্তির সঙ্গে ৪ বছরের চুক্তি ব্রাজিলের

ফন্ট সাইজ:

২০২৬ বিশ্বকাপের ফলাফল যাই হোক না কেন পরেও কার্লো আনচেলোত্তির ওপরই আস্থা রাখতে যাচ্ছে ব্রাজিল। ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দীর্ঘমেয়াদি এই চুক্তি করে নতুন এক নজির স্থাপন করতে যাচ্ছেন ৬৬ বছর বয়সী এই কিংবদন্তি। গতকাল ‘দ্য অ্যাথলেটিক’-এর সাংবাদিক মারিও করতেগানা এক প্রতিবেদনে এই তথ্য জানান। নতুন এই চার বছরের চুক্তির ফলে ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলোত্তিকে। বর্তমানে তার বার্ষিক বেতন ১ কোটি ইউরো (প্রায় ১২০ কোটি টাকা)। যা নতুন চুক্তিতেও অপরিবর্তিত থাকবে। তবে তার কোচিং স্টাফদের বেতন বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।
সাধারণত বিশ্বকাপের ফলের ওপর ভিত্তি করে কোচের ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। কিন্তু আনচেলোত্তির অধীনে দলের স্থিতিশীলতা এবং ড্রেসিংরুমের আবহে সিবিএফ এতটাই সন্তুষ্ট যে, তারা লম্বা সময়ের জন্য এই ইতালিয়ানকে ধরে রাখতে চাইছে। গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে দায়িত্ব নেয়ার পর থেকে আনচেলোত্তির অধীনে ৮ ম্যাচে ৪ জয় ও ২ ড্র করেছে ব্রাজিল। আগামী ১৩ই জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। এর আগে আগামী মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচের আগেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা
আসতে পারে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন