বিশ্বজমিন

ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি ইরান

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-কে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে কথিত পাঁচ দফা পরিকল্পনার খবরকে আরাগচি মিডিয়ার জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।তিনি আরও বলেন, আগ্রাসী শক্তিকে শাস্তি দেয়া...