দেশ বিদেশ

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, শূন্য ঘোষণা ইসি’র

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আজ ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। গতকাল ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন...

হেফাজত আমীরকে শপথে আমন্ত্রণ তারেক রহমানের

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে টেলিফোনে বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান তারেক রহমান। বিএনপি’র মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।...

নতুন সরকারের শপথ ঘিরে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগর (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা দিয়েছে। সোমবার ডিএমপি থেকে এ নির্দেশনা দেয়া হয়।ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে...

নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে রাজধানীকে ১১ দলের বিক্ষোভের ডাক

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সারা দেশে নির্বাচনোত্তর সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়াও জোটের শীর্ষ নেতারাও...

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন চসিক মেয়র ডা. শাহাদাত

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে মতবিনিময়কালে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নগরবাসীর সেবা প্রদান চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। গতকাল নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের...

সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি ভিসি-প্রক্টরসহ আহত ৮

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনায় ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, এম সাইফুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহাদাৎ হোসেন, ভিসি সচিবালয়ে দায়িত্বপালনরত নিরাপত্তাকর্মীসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। জানা যায়, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন কমিটি গত বছরের ডিসেম্বর মাসে...

এবার খুললো দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিস

জুলাইযোদ্ধাদের অবস্থান-অগ্নিসংযোগ

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

এবার দিনাজপুরে জেলা আওয়ামী লীগ অফিস খুলে অবস্থান নিলেন দিনাজপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে অফিস খুলেন। অফিস বন্ধের পর প্রায় ২০ মাস নীরব থেকে রোববার শহরের বাসুনিয়াপট্টিস্থ অফিসটি খোলা হয়। পরে সন্ধ্যায় জুলাইযোদ্ধারা ওই অফিসে এসে অবস্থান নিয়ে অগ্নিসংযোগ করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর জেলা আওয়ামী লীগ...

সংস্কারের খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চাই না: জামায়াত আমীর

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি বলেছেন, সংস্কারের যে প্রস্তাবের ওপর গণভোট হয়েছে, তার পুরোটাই বাস্তবায়ন চাই। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। গতকাল দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, দেশটা তো সংসদ থেকেই...

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি -আসিফ মাহমুদ

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে তিনি লেখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।উল্লেখ্য,...

বিবিসি’র বিশ্লেষণ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে বড় প্রতিবেশী হিসেবে ভারতেরই উদ্যোগ নেয়া উচিত

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার পর দিল্লির প্রতিক্রিয়া ছিল পরিমিত, কিন্তু উষ্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় দেয়া এক বার্তায় বিএনপি নেতা তারেক রহমানকে ‘নির্ণায়ক বিজয়’-এর জন্য অভিনন্দন জানান। তিনি একটি ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক’ প্রতিবেশী দেশের প্রতি ভারতের সমর্থনের প্রতিশ্রুতি দেন এবং দুই দেশের ‘বহুমাত্রিক সম্পর্ক’...

মন্ত্রিপরিষদ সচিব হলেন সিরাজ উদ্দিন মিয়া

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব...

তারেক রহমানসহ নির্বাচিত সংসদ সদস্যদের আইইবি’র অভিনন্দন

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচিত সকল সংসদ সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এই অভিনন্দন জানায়। এতে বলা হয়, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এ বিজয় দেশের...

নির্বাচন-উত্তর সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ দাবি হেফাজতের

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হবে এবং দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে হেফাজতে ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে...

নির্বাচনে জয়ের জন্য তারেক রহমানকে নাগরিক ঐক্যের অভিনন্দন

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নাগরিক ঐক্য। শনিববার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।নেতৃদ্বয় বলেন, জুলাইয়ে আবু সাঈদ-মুগ্ধসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭...

নগর অর্থনীতিতে আবাসন খাতের ভূমিকা অনস্বীকার্য

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

রিয়েল এস্টেট ও নির্মাণ খাতকে নগর অর্থনীতির অন্যতম প্রধান ইঞ্জিন বা চালিকাশক্তি হিসেবে বিবেচনা করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কৃষির পর আবাসন ও নির্মাণ খাত দেশের অন্যতম বড় শ্রমবাজার-স্থপতি ও প্রকৌশলী থেকে শুরু করে রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ইলেকট্রিশিয়ানসহ লাখ লাখ মানুষের জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল। শহুরে বেকারত্ব কমানো, আয়ের প্রবাহ তৈরি...

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

জ্যেষ্ঠ কূটনীতিক সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার। বর্তমানে তিনি ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। তাকে বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়ার সম্ভাবনা প্রবল। দ্বিপক্ষীয় সম্পর্কের অভূতপূর্ব টানাপড়েনের পর ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। ১৯৯৬...

যশোরে বিএনপি’র পরাজয়ের নেপথ্যে...

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেখানে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করছে সেখানে জেলার ৫টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এসব আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের জয়জয়কার। ফলে জেলার ৫টি সংসদীয় আসনে নির্বাচনী ফলাফলে বিএনপি শিবিরে চরম হতাশা নেমে এসেছে। ফলে নির্বাচন পরবর্তী সময়ে চলছে...

মন্ত্রিপরিষদ বিভাগে তৎপরতা, প্রস্তুত গাড়ি

১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। নির্বাচনে বিজয়ী দল এখন সরকার গঠন করবেন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন সরকার গঠনের প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫০টি গাড়িও। মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন নতুন মন্ত্রিসভার শপথ এবং মন্ত্রিসভা গঠন নিয়ে আনুষঙ্গিক কাজ শেষ করে রাখা হয়েছে বলে...

তারেক রহমানের জয় ভারতের জন্য কী বার্তা বহন করে

১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ও দেশত্যাগের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বিএনপি বড় জয় পেয়েছে। সমালোচকদের কাছে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ‘ডার্ক প্রিন্স’ হিসেবে খ্যাত। এই নেতার জন্য এটি যেন রূপকথার সমাপ্তি।৬০ বছর বয়সী তারেক রহমান রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি সাবেক প্রেসিডেন্ট...

আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ- ফখরুল

১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আগামী সরকারের...

ভোটের ছুটিতে সরবরাহ কমায় বাড়লো নিত্যপণ্যের দাম

১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ছুটি ও ভোটগ্রহণের আগে-পরে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ ছিল। যদিও নিত্যপণ্যের মতো প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন এর আওতার বাইরে ছিল, তারপরও ঢাকার বাজারে পণ্যের সরবরাহে প্রভাব পড়েছে। ফলে আলোচ্য সময়ে সবজি, মুরগি, পিয়াজসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। ঢাকার খুচরা ও পাইকারি...

মুক্তিযুদ্ধের পক্ষে সংসদে কথা বলবো: ফজলুর রহমান

১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৭৪ হাজার ৬৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। শুক্রবার দুপুরে ফজলুর রহমান সাংবাদিকদের বলেছেন, ৫ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের পক্ষে, মানুষের মুক্তির পক্ষে, এদেশের অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতার পক্ষে, মানুষের পেটের ভাত, পরনের কাপড়ের পক্ষে, মানুষের চাকরি কর্মসংস্থানের পক্ষে আমার...