বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সময় পরিবর্তন

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সময় পরিবর্তন

ফন্ট সাইজ:

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় যে পরিবর্তন করা হবে, সেটি বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালই জানিয়েছিলেন। তবে সুনির্দিষ্ট সময় তখন জানানো হয়নি। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় ঘোষণা করে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি- টোয়েন্টি সিরিজের ম্যাচ দুপুর দুইটায়। সূচিতে ওয়ানডে ম্যাচ বিকাল ৩টায়, টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় শুরুর কথা ছিল। নতুন সূচিতে ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টা এবং টি-টোয়েন্টি বিকাল ৫টা বেজে ১০ মিনিটের মধ্যে শেষ করার লক্ষ্য। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ই এপ্রিল। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ই এপ্রিল। একই মাঠে ২০শে এপ্রিল দ্বিতীয় ম্যাচ। ২৩শে এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচও হবে এই মাঠে, ২৭ ও ২৯ এপ্রিল। এরপর দুই দল ঢাকায় ফিরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ২রা মে। চলতি মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা নারী দলও। ওই ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। এই সিরিজের ম্যাচগুলোও দুপুরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন