টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস হকির মূলপর্বে বাংলাদেশ

টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস হকির মূলপর্বে বাংলাদেশ

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসের বাছাইপর্বে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী লড়াইয়ে টাইব্রেকারে হংকংকে হারিয়ে মূলপর্বের টিকিট কাটলো বাংলাদেশ। নির্ধারিত সময়ে স্কোরলাইন ৪-৪ গোলে দাঁড়ালে টাইব্রেকারে ফল নিষ্পত্তি হয়। পেনাল্টি শুটআউটে তিনটি শট ঠেকিয়ে বাংলাদেশকে ৩-২ গোলের জয় এনে দেন সহঅধিনায়ক ও গোলরক্ষক বিপ্লব কুজুর। এ জয়ে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায়। বাছাইপর্বে খেলা ৯ দলের শীর্ষ ৬ দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। গতকাল বাছাইপর্বে বাংলাদেশ জয়লাভ করায় ষষ্ঠ স্থান নিশ্চিত করে ফেলেছে। এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। ১৯৭৮ ও ২০১৮ সালে এই টুর্নামেন্টে ষষ্ঠ হয়েছিল। একই দিন থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট কাটে চানিজ তাইপে। তাদের বিপক্ষে আজ সকাল সাড়ে ১১টায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ফেবারিট হিসেবে মাঠে নামে বাংলাদেশ। দু’দলের শেষ পাঁচ দেখার সবকটিতে জয়ের রেকর্ড লাল সবুজ প্রতিনিধিদের। বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে হংকংয়ের থেকে ২৮ ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে হংকং ছেড়ে কথা বলেনি। রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে প্রথম কোয়ার্টারে দুই গোল করে বাংলাদেশ। ১১ মিনিটে রাকিবুল হাসান করেন ফিল্ড গোল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। এর চার মিনিট পর এক গোল শোধ করে হংকং।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে হংকংকে সমতায় ফেরান হংকংয়ের ইশতিয়াক আহমেদ। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে স্কোরলাইন ৩-২ করেন বাংলাদেশের আশরাফুল ইসলাম। পাঁচ মিনিট পর হংকংয়ের কুলদীপ সিং গোল করলে ম্যাচে আবার সমতা হয় (৩-৩)। হংকং সমতা ফেরার দুই মিনিট পর পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এই সুযোগ হাতছাড়া করেননি আশরাফুল। নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে চতুর্থ গোল এনে দেন তিনি। ৪-৩ গোলে এগিয়ে গিয়েও স্বস্তিতে থাকতে পারেনি বাংলাদেশ। ৪৮ মিনিটের মাথায় চতুর্থ গোল করে স্কোর ৪-৪ করে নেয় হংকং। শেষ পর্যন্ত এই সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
স্নায়ুক্ষয়ী টাইব্রেকারের প্রথম শটে গোল করেন থাইল্যান্ডের কুলদ্বীপ সিং। বাংলাদেশের হয়ে প্রথম শটে লক্ষ্যভেদ করতে পারেননি রাকিবুল হাসান। তাতে ৩২ বছর পর এশিয়ান গেমস হকির মূলপর্বে না খেলার শঙ্কা তৈরি হয়। দ্বিতীয় শটে থাইল্যান্ডের ইশতিয়াক আহমেদ গোল করতে ব্যর্থ হন। বাংলাদেশের ওবায়দুল জয় দ্বিতীয় শটে গোল করে সমতা ফেরান। এরপর টানা দুটি শট সেভ দেন বিপ্লব কুজুর। তৃতীয় শটে রোমান সরকার বাংলাদেশকে ২-১ গোলে লিড এনে দিলেও চতুর্থ শট মিস করেন আবেদ উদ্দিন। পঞ্চম শটে হংকং সমতা ফেরানোর পর চূড়ান্ত শটে গোল করে বাংলাদেশকে জয় এনে দেন অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। জয়ের পর গোলরক্ষক বিপ্লব কুজুর বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা কোয়ালিফাই করেছি। সেমিফাইনাল খেলতে পারলে আরো ভালো হতো।’ চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই পথ হারায়। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে আট ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর পর হারে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। তাতে ‘বি’ গ্রুপে তৃতীয় হওয়ায় পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীতে অংশ নিতে হচ্ছে আশরাফুল-আমিরুলদের।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন