সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে সাদিয়া খাতুন (১৯) নামের এক পোশাককর্মী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। প্রেমিক মো. রাকিব হোসেন (২১) উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের জামাল হোসেনের ছেলে ও প্রেমিকা সাদিয়া প্রতিবেশী আলতাফ হোসেনের মেয়ে। তবে বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে প্রেমিকের বাবা-মাসহ প্রেমিক পালিয়ে গেছেন। অবশ্য সাদিয়ার অনশনের খবর পেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জানান, বুধবার রাত থেকে প্রেমিকা সাদিয়ার নিরাপত্তার জন্য তালম ইউনিয়নের গ্রাম পুলিশের মাধমে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। জানা গেছে, রাকিবের সঙ্গে সাদিয়ার কিশোর বয়স থেকে প্রেমের সম্পর্ক। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের প্রেমের ঘনিষ্ঠতা বেড়ে যায়। তবে সাদিয়া ঢাকায় একটি পোশাক কারখানায় পোশাককর্মী হিসেবে কাজ করছেন। এই সুবাদে পরিবার অনত্র রাকিবের বিয়ে ঠিক করেন। এ খবর পেয়ে প্রেমিকা গত বুধবার ঢাকা থেকে বাড়িতে ফিরে বিয়ের দাবিতে প্রেমিক রাকিবের বাড়িতে অনশন শুরু করেন। অনশন প্রসঙ্গে সাদিয়া জানান, রাকিবের সঙ্গে কিশোরী কাল থেকে তার প্রেমের সম্পর্ক। তাই রাকিব আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার বিকল্প নেই। এ বিষয়ে প্রেমিকার মা শিল্পী খাতুন জানান, সাদিয়ার সঙ্গে আমার ছেলেকে কোনোভাবেই বিয়ে দিবো না। কেন বিয়ে দেবেন নাÑ এ প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দেননি। তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান অভিযোগ পেয়েছি। পাশপাশি ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠিয়ে দু’পক্ষকে ডেকে এনে তা সামাজিকভাবে সমাধান করার চেষ্টা চলছে।
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
