মুরাদনগরে বিষপানে মা-মেয়ের মৃত্যু

ফন্ট সাইজ:

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে বিষপানে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে বাঙ্গরা বাজার থানার আলীপুর গ্রামের আবদুস সাত্তার মিয়ার বসতঘর থেকে খাদিজা বেগম (৩২) ও তার মেয়ে রোকাইয়া (৪)কে উদ্ধার করেন। মুরাদনগর উপজেলা সদর হাসপাতালে মা ও মেয়েকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সম্ভবত খাদিজা বেগম প্রথমে তার ৪ বছর বয়সী মেয়েকে বিষপান করিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যা করেন। খাদিজা বেগমের পূর্বে দু’টি বিয়ে হয়েছিল এবং দু’জন স্বামীই মারা গেছেন। প্রথম সংসারে একজন ছেলে এবং দ্বিতীয় সংসারে ৪ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে ছিল। অল্প বয়সে দুইজন স্বামীর মৃত্যুতে প্রতিবন্ধী মেয়ে নিয়ে বিধবা অবস্থায় জীবনযাপন করতে গিয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানিয়েছেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন