সরাইলে গভীর রাতে সড়কে ডাকাতি, গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গভীর রাতে সড়কে ডাকাতি হয়েছে। এসময় যাত্রীরা আলাল মিয়া (২৬) নামের এক ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে। ডাকাত আলাল বুড়িয়া গ্রামের খুশু মিয়ার ছেলে। গত বুধবার রাতে সরাইল-অরুয়াইল সড়কের বেপারীপাড়া ও বড়ুইয়া গ্রামের মাঝামাঝি স্থানে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ সাড়ে ৩ লাখ ও ৪টি মুঠোফোন সেটসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে।
ডাকাতের কবলে পড়া ৩ যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতে বিশুতারা গ্রামের বাহার আলীর ছেলে নির্মাণ শ্রমিক রাব্বি (২৬) ট্রাক্টর ক্রয় করতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামে যান। তার সঙ্গে ছিলেন কবির (২৩) ও জুবায়ের (১৮) নামে আরও দু’জন। পছন্দ না হওয়ায় তারা তিনজন রাতেই টাকাসহ সিএনজিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত ১টা ৪০ মিনিটের দিকে বেপারীপাড়া ও বড়ুইয়া গ্রামের আসলে মুখোশপরা ৪ ডাকাত তাদেরকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এসময় মরধর করে রাব্বির কাছ থেকে নগদ ৩ লাখ ২১ হাজার, কবিরের ৭ হাজার, অন্য যাত্রীদের কাছ থেকে কিছু টাকা ও চারটি এনড্রয়েড মুঠোফোন সেটসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এসময় আলাল মিয়া নামের এক ডাকাতকে ধরে ফেলে রাব্বি। পরে তাকে পুলিশে দেন তারা। এ ঘটনায় আহত কবির বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত আলালের তথ্যে এই গ্যাং-এর অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন