চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আরমান রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদিলপুর নাজিমের বাড়ির বাসিন্দা পেয়ার মোহাম্মদের ছেলে। রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, তার বিরুদ্ধে তিন বছর এক মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। এ ছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হবে।
রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
