কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটম (অটোরিকশা) সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও টমটমটি জব্দ করে। স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফগামী পালকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কিশোর যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও ৪ থেকে ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। শাহপুরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়ায় বাস-টমটম সংঘর্ষে কিশোর নিহত, আহত ৫
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
