‘জয় জয় জয় রে মানব-অভ্যুদয়/মুক্তি-উজ্জ্বল মহাকাশে’- এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৪তম সম্মেলন শুরু হচ্ছে আজ। দুইদিনব্যাপী এই আয়োজন চলবে আগামীকাল পর্যন্ত। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগীতশিল্পী, সংস্কৃতিকর্মী ও রবীন্দ্রপ্রেমীরা অংশ নেবেন। সম্মেলনের উদ্বোধন হবে আজ সকাল ১০টায়। উদ্বোধনী পর্বে থাকবে বর্ণাঢ্য সংগীত পরিবেশনা, অতিথিদের বক্তব্য এবং প্রদীপ প্রজ্জ্বলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি মাহফুজ হক এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রথম দিনের কর্মসূচিতে জাতীয় নাট্যশালা মিলনায়তনে কিশোর ও সাধারণ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি ও জাতীয় সংগীত। দ্বিতীয় দিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ শীর্ষক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। সম্মেলনের সমাপনী দিন বিকালে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ এবং গুণিজন সংবর্ধনা দেয়া হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রচিন্তা, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু আজ
স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

BAD MOUTH
২ মাস আগেHow is this possible?