সমালোচনার মুখে শ্রীলীলা

সমালোচনার মুখে শ্রীলীলা

ফন্ট সাইজ:

ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা একটি মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এবং একজন নারী হিসেবে তিনি তা কীভাবে মোকাবিলা করেছেন। উত্তরে তিনি বলেন, পিরিয়ড কোনোভাবেই কাজ না করার অজুহাত হতে পারে না। শ্রীলীলা জানান, নিজের অভিজ্ঞতায় এমন সময়েও তিনি শুটিং করেছেন। তার মতে, যখন নারীরা সমান অধিকারের কথা বলেন, তখন শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করেও দায়িত্ব পালন করা উচিত। তিনি আরও বলেন, মানসিক বা শারীরিক কোনো পরিস্থিতিকেই অজুহাত হিসেবে দেখানো ঠিক নয়। তবে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তিনি বিষয়টিকে যথেষ্ট সংবেদনশীলভাবে দেখেননি। প্রত্যেক নারীর শারীরিক অভিজ্ঞতা ভিন্ন, তাই এমন সাধারণ মন্তব্য করা ঠিক নয়। একজন নারী হিসেবে তার এমন মন্তব্য হতাশাজনক। এদিকে, পেশাগত জীবনে ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। সম্প্রতি তাকে ‘উস্তাদ ভগৎ সিং’ সিনেমায় দেখা গেছে, যেখানে পবন কল্যাণ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সাফল্যের পর তিনি এবার বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। পরিচালক অনুরাগ বসু’র একটি মিউজিক্যাল ঘরানার ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে তাকে দেখা যেতে পারে। সবমিলিয়ে, একটি মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন