নির্বাচনের পর এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ

নির্বাচনের পর এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুণ। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে।
একই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।