ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে এই জয় নিশ্চিত হয়েছে।
নির্বাচনের শুরুতে বিএনপির আকবর আলী এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে পোস্টাল ব্যালটের ভোটে রফিকুল ইসলাম খান বিজয়ী হন।
আরও পড়ুন:
সরকারি টাকায় বিদেশ ভ্রমণ, গাড়ি কেনা বন্ধ
রাত ১টায় মোট ১৪৭টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোট ও পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোট মিলিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
