ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতে বিএনপি’র জয়

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতে বিএনপি’র জয়

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান পোস্টাল ভোটসহ জেলার এসব আসনের ফলাফল ঘোষণা করেন। একই সঙ্গে গণভোটের ফলাফলও ঘোষণা করেন তিনি।

নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি প্রার্থী, একটি আসনে বিএনপি জোট প্রার্থী এবং আরেকটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি’র এম এ হান্নান ৬৮,০৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের এ কে এম কামরুজ্জামান পেয়েছেন ৩৫২২০ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের ব্যারিস্টার রুমিন ফারহানা ১,১৮,৫৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ প্রতীকের জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০৪৩৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি’র প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ২০৯৬৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম শাপলা কলি প্রতীকে এনসিপি’র আতাউল্লাহ পেয়েছেন ৬২৫৪৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি’র মুশফিকুর রহমান ১৩৯৮৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আতাউর রহমান সরকার পেয়েছেন ৯১৭৯৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৮৫৭৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি’র আবদুল মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৪৭০৮ ভোট। জেলার ৬ টি আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এ আসনটিতে। ১ হাজার ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের জুনায়েদ আবদুর রহিম সাকি ৯৫৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মহসীন পেয়েছেন ৩৯৯৭৬ ভোট।

৬টি আসনের গণভোটের ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে হ্যাঁ ভোট পড়েছে ৭২২২৮, না ভোট ৪৯৩৪২টি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হ্যাঁ ভোট ১৪৫৪৬২, না ভোট ৬৬৫৪১টি। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে হ্যাঁ ভোট ১৮১২২১ ,না ভোট ৮৬৩৬৮ টি। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে হ্যাঁ ভোট ১৫০০৩৬, না ভোট ৭১২২৬ টি, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হ্যাঁ ভোট ১৬৭৮৮৪, না ভোট ৫৮১০১টি, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে হ্যাঁ ভোট ১০৯৬০৩, না ভোট ২৪০৬৫টি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন