বড় ভাইকে হারালেন ছোট ভাই

কুড়িগ্রাম-৪

বড় ভাইকে হারালেন ছোট ভাই

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে বড় ভাইকে হারিয়ে জয় পেয়েছেন ছোট ভাই। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বড় ভাই, বিএনপির প্রার্থী আজিজুর রহমান, ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। দুই ভাইয়ের মধ্যে ভোট ব্যবধান হয়েছে ২৩ হাজার ৭৮৭ ভোট।

এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২ হাজার ৮৪৫টি। ভোটের হার হয়েছে ৬২ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) এবং স্বতন্ত্র প্রার্থীরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন