নোয়াখালীর ৫ আসনে বিএনপির জয়

হাতিয়ায় এনসিপি

নোয়াখালীর ৫ আসনে বিএনপির জয়

ফন্ট সাইজ:

নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। একটিতে জয় পেয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার রাতের বেসরকারি ফলাফলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম এসব আসনের ফল ঘোষণা করেন।

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক)- বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছায়েফ উল্যাহ ৯৮ হাজার ৩৬ ভোট।

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক)- বিএনপির জয়নুল আবদিন ফারুক ৮৩ হাজার ৯৯২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া ৬৭ হাজার ৫৪ ভোট।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)- বিএনপির বরকত উল্যাহ বুলু ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বোরহান উদ্দিন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর)- বিএনপির মো. শাহজাহান ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার দুই ইউনিয়ন)- বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।

নোয়াখালী-৬ (হাতিয়া)- এনসিপির আব্দুল হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম ৬৪ হাজার ২১ ভোট।

জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নোয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী মো. শাহজাহান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তার ভোট ব্যবধান ৭০ হাজার ১৯৩। সবচেয়ে কম ব্যবধানের জয় পেয়েছেন (১৬ হাজার ৯২৮ ভোট) নোয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক।

Saju

৪ মাস আগে

Mr mahbub uddin Khokon 🇧🇩❤️

মন্তব্য করুন