৬৬ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী বিএনপির ড. আ ন ম এহছানুল হক মিলন

৬৬ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী বিএনপির ড. আ ন ম এহছানুল হক মিলন

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই আসনে ১১০টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে এহছানুল হক পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

এদিকে, এ আসনে ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন বিশাল ব্যবধানে জয় পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। আংশিক ফলাফল পাওয়ার পর আবু নছর আশরাফী তার পরাজয় মেনে নিয়ে বিজয় প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অগ্রীম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ড. এহছানুল হক মিলন ভাইকে অগ্রিম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।