বাংলাদেশের নির্বাচন নতুন এক মাইলফলক

জন ড্যানিলোভিচ

বাংলাদেশের নির্বাচন নতুন এক মাইলফলক

ফন্ট সাইজ:

বাংলাদেশে বৃহস্পতিবারের নির্বাচনকে ‘সফল’ এবং ‘বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ । তিনি আল জাজিরাকে বলেন, নতুন সরকারের এখন ‘সংস্কার এগিয়ে নেয়া এবং দেশ ও এর রাজনীতিকে রূপান্তর করার উচ্চাকাংখী কর্মসূচি বাস্তবায়নের জন্য স্পষ্ট ম্যান্ডেট রয়েছে।’
ড্যানিলোভিজ বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানান, নির্বাচনের মাধ্যমে যে স্থিতিশীলতা এসেছে তাকে স্বাগত জানানানোর জন্য। তিনি আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া মসৃণ হবে এবং সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরও বলেন, সবচেয়ে বড় পরাজয় বরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল। তারা নির্বাচনকে অবৈধ প্রমাণ ও ব্যাহত করার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন