সবাই ধৈর্য ধরুন, জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করুন: জামায়াত

সবাই ধৈর্য ধরুন, জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করুন: জামায়াত

ফন্ট সাইজ:

সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়ে ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিনভর এমন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যায় ভোটপ্রদান করার জন্য তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
তবে নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় বলে পোস্টে উল্লেখ করে জামায়াত। পোস্টে বলা হয়, বিভিন্ন আসনে ১১–দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় বারবার অসংগতি ও বানানো তথ্য প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা, প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত—এসবই ফলাফলপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিঃসন্দেহে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।
‘মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে’- বলেও ওই পোস্টে বলা হয়। 




মাহমুদ হাছান খোকন

৪ মাস আগে

তালগাছটা আমার।

MD.Hafiz Uddin

৪ মাস আগে

Result may be suspected.

মন্তব্য করুন