মির্জা আব্বাস জয়ী

ঢাকা-৮

মির্জা আব্বাস জয়ী

ফন্ট সাইজ:

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি’র নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার ভোর রাত পৌনে চারটায় এ ফল ঘোষণা করেন।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। এতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬।

অন্যদিকে, ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দিন পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাতে তাঁর পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি।

অর্থাৎ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন।


মো: মনির উদ্দিন ভূঁইয়া

৪ মাস আগে

অভিনন্দন প্রবীণ নেতা মির্জা আব্বস। আপনি যে ভাবে নিজেকে ধীরস্থির রেখেছেন, তা দেখে ভালো লেগেছে। বিচক্ষণতাই আপনার জয়কে ত্বরান্বিত করেছে।

মোঃ কামাল হোসেন

৪ মাস আগে

মির্জা আব্বাসকে শুভেচ্ছা এবং অভিনন্দন 💝আশা করি তার অতীতের দুষ ত্রুটি পরিহার করে জনগণের সেবা করে যাবেন।আর নাসির উদ্দীনকে বলবো ভাষা এবং ব্যবহার আরও সুন্দর করবে।

Babul

৪ মাস আগে

It is engineering result

Juwel ahammed

৪ মাস আগে

Mirza abbas is a good leader for dhaka- 8, he's a good politician in bangladesh. All the best for future. Thanks

Impossible

৪ মাস আগে

Impossible

Mofizul Hoque

৪ মাস আগে

সঠিক

মন্তব্য করুন