ধরাশায়ী যেসব হেভিওয়েট প্রার্থী

ধরাশায়ী যেসব হেভিওয়েট প্রার্থী

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। এরমধ্যে জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা রয়েছেন। এছাড়াও বিএনপি, খেলাফত মজলিস ও এনসিপির তিন আলোচিত প্রার্থী রয়েছেন। জামায়াতের পরাজিত হেভিওয়েট প্রার্থীরা হলেন- দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আলোচিত আইনজীবী শিশির মনির। বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদ, ইসলামী আন্দোলনের ফয়জুল করিম, এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম।

বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া দাঁড়িপাল্লার প্রার্থীদের মধ্যে মিয়া গোলাম পরওয়ারের ব্যবধান তিন হাজার ভোট, হামিদুর রহমান আযাদ ২৮ হাজার ও শিশির মনিরের ব্যবধান ৩৯ হাজার ভোট। খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। কক্সবাজার-২ আসনে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে ৮৯ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন। সুনামগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকে নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুন হেরে যান জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে। দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩। অন্যদিকে ধানের শীষ প্রতীকে হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।
ওদিকে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরে যান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি ৮ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন। এদিকে বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের কাছে হেরে যান ইসলামী আন্দোলনের ফয়জুল করীম।

ইতরস্য ইতর

৪ মাস আগে

বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স কে বিদ্রোহী প্রার্থী সালমান ওমর রুবেল পরাজিত করেছে।

মোহাম্মদ আব্দুল আউয়াল

৪ মাস আগে

যখন বিজয় আসে তখন করণীয় কি তা কোরানে পাকে বলা হয়েছে, তখন স্বীয় প্রতিপালকের তসবি ও তাহমিদ পাঠ করুন, আর তাহার নিকট ক্ষমা প্রার্থনা করুন। নব নির্বাচিত প্রতিটি প্রতিনিধি এই কাজ গুলি করবেন আশা করি। নব নির্বাচিত সরকার কে অনেক প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হবে, একেবারেই বঙ্গর অর্থনীতি, শেয়ারবাজার ব্যাংক ব্যবস্থা ধ্বংসের পথে, দলীয়করণের মাধ্যমে প্রশাসনকেও ধ্বংস করে দেওয়া হয়েছে, সাথে সাথে বৈদেশিক ঋণের বোঝা, মোটকথা পাহাড় সম সমস্যা মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। তাই নতুন সরকারকে সফলকাম হতে হলে দুর্নীতি, চাঁদাবাজি, দলীয়করণ ইত্যাদি সবকিছুর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। পুরো দেশবাসীর সেই প্রত্যাশাই রইল। মহান আল্লাহ সহায় হোক

Nam Nai

৪ মাস আগে

It was Obvious that VONDO PIR Faizul Karim will loose , he may have lost his Jamanat ( Security deposit ) . This guy is a 420 , Fraud .

হেলাল উদ্দিন

৪ মাস আগে

নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের হাত ধরে দেশটা সঠিক গণতন্ত্রের দিকে যাত্রা করুক সে প্রত্যাশাই করি।
দেশের কল্যাণে যখনই যারা অবদান রেখেছে প্রত্যেকের অবদানকে স্বীকার করে আগামীর পথচলা শুভ হোক সে প্রত্যাশাই করি। আমার দেশের কৃষ্টি কালচার ঐতিহ্য স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো রক্ষা করা এখন আপনাদের দায়িত্ব ও কর্তব্য হয়ে পড়েছে।

ইতরস্য ইতর

৪ মাস আগে

মামুনুল হক ধরা খাইছে ববি হাজ্জাজের কাছে

জমজমাট ইসলামী বাংলাদেশ

৪ মাস আগে

জমজমাট ইসলামী বাংলাদেশ আরো জমজমাট হইবে যদি তারা sahaba দের সমালোচনা না করে এবং তাদের aqidah ঠিক করে। আমি শুধু দেখতে চাই ওই যে আলী হাসান ওসামা নামের গাধা কি করলো। কি পড়লো ও 16 টি বছর মাদ্রাসার ছাত্র হয়ে। কি জিহাদী বক্তা ছিলো সে আর পিঠা খাইয়া আওয়ামীলীগ এর হাতে এখন হৈছে জমজমাট ইসলামীর সদস্য। আল্লাহ আমাদের কে হেফাজত করো। আমীন।

Desher dabi,

৪ মাস আগে

Jatir dristhita proti polo ghoteche , shoto aiyhu theke 4/5 bothsorer shishu porjhonto, ullosito,
Sylhet a ek briddha Mrs Luna ke ki na momotaay hami kore bollen dhan,
Sylhet theke jhe bijoyi bnp'r Tate Dr zubayda Zia ujjhol nokkhotro, Dr Reza kibria Soho sob e abar bibhager rotbno,
Desher manush BD ke Shane Chor poor korechen, guta jati ke abhinindon,
Allah rabbul al aminer shukriya,
Voter jogoter high bihin,abhinindon mana zamin ke, dhonnobad

মন্তব্য করুন