বকশীগঞ্জে সীমান্তে ইয়াবা উদ্ধার

ফন্ট সাইজ:

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-৩৫ বিজিবি’র আওতাধীন সাতানীপাড়া বিওপি’র বিজিবি সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা যাযনি। বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাতানীপাড়া ১০৮৬ নম্বর পিলারের নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে বালুরচর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৬ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় আশপাশে কাউকে পাওয়া যায়নি। তবে চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি’র সদস্যরা সজাগ রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন