রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। তবে মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র পেয়েছে ৩৬ জন। এখন হাম আইসোলেশন সেন্টারে ১২৫ জন রোগী ভর্তি আছেন।

হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ৪০ জন মারা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন