বেতনের দাবিতে রাজধানীর মহাখালী ও নাবিস্কো এলাকায় তেজগাঁও লিংক রোডের মুখে পোশাকশ্রমিকদের অবরোধে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে আধঘণ্টা সড়ক অবরোধ করেন নাসা গ্রুপের শত শত পোশাকশ্রমিক। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধে তেজগাঁও থেকে মহাখালী হয়ে উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁওমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে মহাখালী থেকে উত্তরার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রাসেল রানা দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন কারখানার সামনে অবস্থান করছে তারা।’
তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের অবরোধ, তীব্র যানজট
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৫ এপ্রিল (রবিবার), ২০২৬, ২ঃ১৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

no need
২ মাস আগেGarments-e 9.00 A.M. thekay 8.00 P.M porjonto ''Chakuri'' karaar theakaay , karoor 03 katha Jomi thakhleey Jomitea ''Aaam, Lichu, papaay, Dalim, Sobedaa, Daab, kalaa, ataa, Lebu, Tamatoo, sasha, Laaw'' Gaaas {Tree} Laganoo ''Uchit.''