র্যাপিড একশন ব্যাটেলিয়ানের(র্যাব) নব নিযুক্ত মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ বলেছেন, ট্রাইব্যুনালে চলা র্যাবের গুম খুনের ব্যাপারে মামলায় এখন পর্যন্ত কোনো সহায়তা চাওয়া হয়নি। যদি সহায়তা চাওয়া হয় তাহলে ট্রাইব্যুনালকে অবশ্যই সহায়তা করা হবে। রোববার দুপুরে রাজধানীর কাওরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, আমরা সব সময় জননিরাপত্তায় কাজ করে যাচ্ছি। আমরা জনগণের নিরাপত্তা দিতে অঙ্গিকারবদ্ধ। সুন্দরবন, যমুনার চরসহ জঙ্গি, সন্ত্রাস দমনে আমাদের নিয়মিত অভিযান চলছে। জাতীয় নির্বাচন নিয়ে কিছুটা ব্যাস্ততা থাকলেও বর্তমানে পুরোদমে কাজ শুরু করেছে র্যাব। বাহিনীর নাম পরিবর্তন বা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, এটা মূলত সরকারের সিদ্ধান্ত। সরকারের পক্ষ থেকে যেই নির্দেশনা আসবে, সেটাই করবে র্যাব। বাহিনীকে রাজনৈতিক করণের বিষয়ে তিনি বলেন, আগের কথা ভিন্ন ছিল। তবে গত অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকার এ বিষয়টি অন্যভাবে চিন্তা করছেন। তবে যেটাই হোক আমি ও আমরা র্যাবকে মানবিক হিসাবে গড়ে তুলবো।
গুম-ক্রসফায়ারের ব্যাপারে ট্রাইব্যুনাল চাইলে সহায়তা করবে র্যাব: ডিজি
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৫ এপ্রিল (রবিবার), ২০২৬, ১ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
