আরও ১ লাখ টন ডিজেল আসবে কাজাখস্তান থেকে

আরও ১ লাখ টন ডিজেল আসবে কাজাখস্তান থেকে

ফন্ট সাইজ:

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় কাজাখস্তান থেকে আসবে আরও ১ লাখ টন ডিজেল। শনিবার জরুরি ভিত্তিতে এ আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্রস্তাবে বলা হয়, কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৬ ডলার মূল্যে ১ লাখ টন ডিজেল কেনা হবে।

এর আগে গত সপ্তাহেও সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ‘এক্সনমোবিল কাজাখস্তান ইনক’ থেকে আরও ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন