ইন্টার মায়ামির নতুন মাঠ ‘ন্যু স্টেডিয়াম’। নিজেদের ‘জীবন্ত কিংবদন্তি’ লিওনেল মেসিকে উৎসর্গ করে ফ্লোরিডার ক্লাবটি একটি স্ট্যান্ডের নাম রেখেছে তার নামেই। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) সেই ‘লিও মেসি স্ট্যান্ড’-এর সামনেই দলের হয়ে প্রথম গোলটি করলেন আর্জেন্টাইন সুপারস্টার। যদিও শেষটা রাঙানো হয়নি তাদের। অনেকটা সময় পিছিয়ে থাকার পর লুইস সুয়ারেজের গোলে অস্টিনের সঙ্গে ২-২ সমতায় ম্যাচ শেষ করে মায়ামি।
মেসির গোলেই যাত্রা শুরু মায়ামির নতুন স্টেডিয়ামের
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
৫ এপ্রিল (রবিবার), ২০২৬, ১০ঃ৫৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
