কেরাণীগঞ্জে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬

ফন্ট সাইজ:

ঢাকার কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ২ মিনিটে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে টিনশেডের ওই কারখানার ভেতর থেকে ৫টি মরহদেহ উদ্ধার করা হয়। এদিন দুপুর ১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন