গতকাল ছিল সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের চতুর্থ সাধারণ সভা। এই সভার শুরু থেকেই গুঞ্জন ছিল যে, এটিই তাদের শেষ সভা হতে যাচ্ছে। কারণ, বিসিবি’র নির্বাচন নিয়ে অনিয়মের অনুসন্ধানে গঠিত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত কমিটির রিপোর্ট আজ বা আগামীকালের মধ্যেই জমা দেয়ার কথা রয়েছে। আর এই রিপোর্টের পর এনএসসি বোর্ড ভেঙে দিতে পারে। এমন পরিস্থিতির মাঝেই বিসিবি’র আরেক পরিচালক ফাইয়াজুর রহমান মিতু পদত্যাগ করেছেন। তিনি বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএম-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ নিয়ে বুলবুলের বোর্ড থেকে মোট চারজন পরিচালক পদত্যাগ করলেন। পদত্যাগের কারণ সম্পর্কে ফাইয়াজুর রহমান মিতু বলেন, ‘ব্যক্তিগত কারণ ছাড়াও বিসিবিতে আমি কাজের পরিবেশ পাচ্ছিলাম না বলেই পদত্যাগ করেছি।’ এই পরিচালক আগে থেকেই সিসিডিএম-এর দায়িত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি এই কমিটির সদস্যসচিব ছিলেন। তাই নতুন কমিটিতে তাকে ভাইস চেয়ারম্যান করায় তিনি আগের মতো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেননি। বোর্ড ভেঙে দেয়ার এই গুঞ্জনের মধ্যে তার এই হঠাৎ পদত্যাগ দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। গতকাল বোর্ড সভা চলাকালেই তিনি পদত্যাগপত্র জমা দিয়ে বিসিবি থেকে বের হয়ে যান। মিতু ছাড়া বাকি তিনজন হলেন ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল। চলতি বছরের জানুয়ারি মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। এরপর গত মার্চ মাসে মিডিয়া কমিটির পদ হারানোর প্রতিবাদে পদত্যাগ করেন আমজাদ হোসেন। সর্বশেষ গত ২ এপ্রিল এনএসসি মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সালও ব্যক্তিগত কারণে নিজের পদ থেকে সরে দাঁড়ান। যদিও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন যে, ইশতিয়াক ও আমজাদের পদত্যাগপত্র এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। তাই ২৫ সদস্যের বোর্ডে কাগজে-কলমে বর্তমানে ২১ জন পরিচালক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
বিসিবি ভাঙার গুঞ্জনের দিনে আরেক পরিচালকের পদত্যাগ
স্পোর্টস রিপোর্টার
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Mohammad Anwarul kabir
২ মাস আগেI want to take it