হবিগঞ্জ ১ আসনে বিএনপি’র ড. রেজা কিবরিয়া প্রায় ৫০ হাজারের অধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১১ হাজার ৯৯৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২। এ ছাড়া এ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট। এর ফলে অনেকটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয় পান তিনি। এ জয়ের পেছনে রেজা, তার পরিবারের সদস্য ও সমর্থকরা দিনরাত পরিশ্রম করে সফল হন। বিশেষ করে নির্বাচনী মাঠে দিনরাত প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তার স্ত্রী সিমি কিবরিয়া। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সমন্বয় করে রেজার নির্বাচনী প্রচারণাকে তুঙ্গে তুলেছিলেন তিনি। যার ফলে বিএনপি’র সাবেক এমপি শেখ সুজাত মিয়া বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয় হাতছাড়া হয়নি।
নবীগঞ্জে ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী ড. রেজা কিবরিয়া
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
