রাবি শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রুয়া কাজ করে যাচ্ছে: রফিকুল ইসলাম খান

অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা

রাবি শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রুয়া কাজ করে যাচ্ছে: রফিকুল ইসলাম খান

ফন্ট সাইজ:

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (রুয়া) এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের মধ্য লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (রুয়া) সভাপতি ও রাবি সিনেট সদস্য রফিকুল ইসলাম খানের (এমপি) সভাপতিত্বে এবং রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি ড. মু. কেরামত আলী এমপি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, কোষাধ্যক্ষ অধ্যাপক শকিলুর রহমান শাহীনসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
সভায় রুয়ার কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন বিভাগীয় কমিটি ও উপকমিটি গঠন সহ নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২ অক্টোবর শুক্রবার বার্ষিক সাধারণ সভা এবং পরের দিন ৩ অক্টোবর শনিবার পুণর্মিলনী অনুষ্ঠিত হবে। রাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক ই-কার রাবি প্রশাসনকে রুয়ার পক্ষ থেকে উপহার দেয়া হবে। গরীব ও মেধাবী রাবি শিক্ষার্থীদের মধ্যে ১৩০ জনকে রুয়া স্কলারশিপ প্রদান করা হবে। শিক্ষার্থীদের চাকুরীর সুযোগ তৈরি করতে ক্যাম্পাসে জব ফেয়ার করা হবে। রাবি অ্যালামনাই এসোসিয়েশনের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু করা হবে। রুয়ার অনুমোদন ব্যতিত কোন জেলা ও মহানগরী রুয়ার নামে কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। রুয়ার গঠনতন্ত্রের শর্তাবলী পূরণ ও আবেদনের প্রেক্ষিতে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ এবং সাতক্ষীরা জেলায় রুয়ার জেলা শাখা গঠন ও কমিটি অনুমোদন দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা ফেব্রুয়ারি-২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের আগামী মে মাসে সংবর্ধনা দেয়া হবে। রাবি অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিবকে মনোনীত করা হয়।
এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রফেসর ড. মো. ফরিদুল ইসলামের সাথে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা জুবেরী ভবনের মধ্য লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম বলেন, রাবি শিক্ষার্থীদের পাশে রাবি এলামনাই এসোসিয়েশন যেভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছে এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয়েছে। রুয়ার সকল গঠনমুলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। রাবি শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যার সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ই-কার উপহার দিচ্ছি, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছি। অন ক্যাম্পাস চাকুরী নিশ্চিত করার লক্ষে জব ফেয়ারের আয়োজন করছি। আমরা বিশ্বাস করি, রাবি শিক্ষার্থীরা তাদের সীমিত সুযোগ সুবিধার মধ্যেই যেভাবে নিজেদের যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও তা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন