খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ফন্ট সাইজ:

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে নগরীর আড়ংঘাটা থানা এলাকার লতা গাছতলা মন্দির সংলগ্ন রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহত দিদার নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার বাসিন্দা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়কান্দি গ্রামের বিনু সরদারের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল ৭টার দিকে মাছের ঘেরে চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতার মারধরে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নগরীর আড়ংঘাটা থানার ওসি শাহাজাহান আহমেদ বলেন, ঘেরে মাছ চুরি করতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে থানায় চুরির পাঁচটি মামলা রয়েছে।
তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন