বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

ফন্ট সাইজ:

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল রোববার থেকে ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার এ বিষয়ে এক পরিপত্র জারি করা হয়েছে। লেনদেনের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দাপ্তরিক কাজে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত।

স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন এবং দাপ্তরিক কাজের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা হয়।

গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে ব্যাংকিং কার্যক্রমের সময় কমানোর সিদ্ধান্ত হয়।

Enamul Haque

২ মাস আগে

এই সময়ই যথেষ্ট বেনামে ঋন দিয়ে পাচার বা ব্যাংক ধ্বংস করা

আবিদ রাহমান

২ মাস আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ি বিলাস কমাতে হবে,বাসে চলাচলের সিদ্ধান্ত নিন,সবকিছু সাশ্রয় হবে।

মন্তব্য করুন