যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর

ফন্ট সাইজ:

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও ওই রিকশার আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ৫০ ও ৫২ বছর।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় জানান, মীর হাজিরবাগ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে রিকশার আরোহী ও রিকশাচালক গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন