গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুদু মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুদু মণ্ডল সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের মৃত বেরাজ মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় সাঘাটার বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেন নলডাঙ্গা স্টেশনে পৌঁছায়। এ সময় দুদু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার ওসি কামাল হাসান বলেনÑ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরুতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
