সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে গিয়ে কন্যাসন্তান প্রসব করেছেন আম্বিয়া খাতুন (৩৫) নামে এক ভোটার। বর্তমানে প্রসূতি মা ও নবজাতক শিশু সুস্থ আছেন বলে জানা গেছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আম্বিয়া খাতুন বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, ওই প্রসূতি নারী কেন্দ্রে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়ান। এরপর ভোট প্রদান শেষে তীব্র প্রসব বেদনা অনুভব করেন। পরে ভোটাররা তাকে কেন্দ্রের পাশের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি কন্যাসন্তান প্রসব করেন। পরে এ খবরটি ছড়িয়ে পড়লে কেন্দ্রে আসা ভোটাররা আনন্দ-উল্লাসে মেতে উঠেন। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ময়নুল হক মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রে ভোর থেকেই লম্বা লাইন ছিল। ওই প্রসূতি ভোটও দিয়েছেন। ভোট প্রদান শেষে কক্ষ থেকে বের হওয়ার পরই তার তীব্র প্রসব বেদনা উঠে কন্যাসন্তানের জন্ম দেন। পরে নারী ভোটাররা তাকে কেন্দ্রের পাশের বাড়িতে নিয়ে যান।
সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে সন্তান প্রসব
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
